রিজার্ভ বেঞ্চের নেইমারের মানসিকতার প্রশংসা আনচেলত্তির

রোববার,

২৮ জুন ২০২৬,

১৪ আষাঢ় ১৪৩৩

রোববার,

২৮ জুন ২০২৬,

১৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

রিজার্ভ বেঞ্চের নেইমারের মানসিকতার প্রশংসা আনচেলত্তির 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ২৮ জুন ২০২৬

Google News
রিজার্ভ বেঞ্চের নেইমারের মানসিকতার প্রশংসা আনচেলত্তির 

ব্রাজিলের জার্সিতে ২০১০ সালে অভিষেক নেইমার জুনিয়রের। দীর্ঘ এই ক্যারিয়ারে মাত্র ছয়বার বেঞ্চে বসেছেন তিনি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান নাম্বার টেন। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচ খেলবে সেলেসাওরা।

ওই ম্যাচেও শুরুর একাদশে নেইমারের থাকার সম্ভাবনা খুবই কম। ব্রাজিলের সংবাদ মাধ্যম জি গ্লোবো দাবি করেছে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে ভরসা রাখতে যাচ্ছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ইতালিয়ান কোচ। যার অর্থ নেইমারকে বেঞ্চে বসতে হবে। তবে বিষয়টি খুবই স্বাভাবিকভাবে নিয়েছেন সান্তোস তারকা। 

নেইমারের এমন পেশাদার আচরণ সতীর্থ, ভক্ত ও ব্রাজিলের কোচিং স্টাফদের প্রশংসা আদায় করে নিয়েছে। কার্লো আনচেলত্তি যেমন বলেছেন, ‘সে অসাধারণ পেশাদারিত্ব ও গুরুত্বের সঙ্গে অনুশীলন করেছে। তার অসাধারণ যোগ্যতার কারণে, বিশ্বকাপে সে দলকে সহায়তা করতে পারে। সে অল্প যেটুকু সময় (স্কটল্যান্ডের বিপক্ষে) মাঠে ছিল, ভালো খেলেছে।’

বিশ্বকাপের দল ঘোষণার আগে নেইমারের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের সংবাদ মাধ্যমের মতে, ওই সাক্ষাতে নেইমারকে শর্ত দিয়েছিলেন ডন কার্লো। দলের একজন হয়ে থাকতে হবে, সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে, কোচের সিদ্ধান্ততে সম্মান করতে হবে; এসব ছিল শর্ত। নেইমার সেসব শর্ত মানতে রাজি হয়েছিলেন এবং এখন পর্যন্ত বেঞ্চ থেকেই যেন দলের জন্য খেলছেন তিনি।  

নেইমারের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ, এসি মিলান, চেলসির কোচ আনচেলত্তি, ‘গত কিছুদিন নেইমারের মনোভাব ছিল খুবই ভালো। সে কঠোর পরিশ্রম করে চলেছে। আমি তাকে নিয়ে খুশি। সে না খেললেও, দলকে তার অভিজ্ঞতা দিয়ে, ফুটবলীয় জ্ঞান দিয়ে তরুণদের সহায়তা করছে।’ 

যুক্তরাষ্ট্রে ব্রাজিলের অনুশীলনের সময় আনচেলত্তি ও নেইমারকে বেশ ক’বার ক্যামেরাবন্দি করেছেন সাংবাদিকরা। সেখানে দেখা গেছে, কার্লোর সঙ্গে নেইমারের দারুণ ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। দু’জন মজাও করছেন। তবে স্কটল্যান্ড ম্যাচ শেষে নেইমার তার ইচ্ছার কথা জানাতে ভোলেনি, ‘আমি শতভাগ ফিট। আরো বেশি সময় খেলতে চাই। এখানে দলকে সহায়তা করতে এসেছি।’ 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের