ইরানের হামলায় দিশাহারা, জাতিসংঘকে জরুরি বৈঠকের আহ্বান বাহরাইনের

রোববার,

২৮ জুন ২০২৬,

১৪ আষাঢ় ১৪৩৩

রোববার,

২৮ জুন ২০২৬,

১৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

ইরানের হামলায় দিশাহারা, জাতিসংঘকে জরুরি বৈঠকের আহ্বান বাহরাইনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ২৮ জুন ২০২৬

Google News
ইরানের হামলায় দিশাহারা, জাতিসংঘকে জরুরি বৈঠকের আহ্বান বাহরাইনের

বাহরাইনে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি ঘটনাটি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে দেশটি।

আজ রোববার (২৮ জুন) এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সর্বশেষ এই হামলা প্রমাণ করে যে ইরানের কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বাহরাইনের সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার বিরুদ্ধে ইচ্ছাকৃত ও ধারাবাহিক হামলার অংশ।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় মুহাররাক এলাকায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। মন্ত্রণালয় আরও জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার কয়েক ঘণ্টার মাথায় টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সপ্তাহ দুয়েক আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারকে সইয়ের পর এটিই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সবচেয়ে বড় ঘটনা।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের