ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনে আজ (মঙ্গলবার, ৩০ জুন) বেলা ১১টা থেকে শুরু হবে আলোচনা।
এর আগে, গতকাল (সোমবার, ২৯ জুন) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ দিনের বাজেট অধিবেশনের আলোচনা মুলতবি ঘোষণা করেন।
উল্লেখ্য, সোমবার সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ করা হয়। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ-সংক্রান্ত বিধান প্রত্যাহার।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে তা পাশ হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

