জুলাই হত্যাকাণ্ডে দায়ী তাদের বিচার করা হবে: প্রধানমন্ত্রী

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

জুলাই হত্যাকাণ্ডে দায়ী তাদের বিচার করা হবে: প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০১, ৪ জুলাই ২০২৬

Google News
জুলাই হত্যাকাণ্ডে দায়ী তাদের বিচার করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার ও তার পরিবার এবং দেশের মানুষের ওপর বিগত ১৭ বছরে যে অবিচার করা হয়েছে—আল্লাহ তাকে এখন সেই সবের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়েছেন। কিন্তু তিনি প্রতিশোধ নিতে চান না। তিনি জানান, তার দায়িত্ব দেশকে ঐক্যবদ্ধ করা।

প্রধানমন্ত্রী বলেছেন, আমি ১৭ বছর আগে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম। দেশে ফিরে এসে আমার অনেক সহকর্মীকে পাইনি। আমার ছাত্রদলের অনেককে আমি রেখে গিয়েছিলাম। তাদের  অনেককে পাইনি। অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছেন।

তিনি বলেন, যারা জুলাই হত্যাকাণ্ডে দায়ী তাদের বিচার করা হবে। বিচারের নামে যেন অবিচার না হয়—সেটিও লক্ষ রাখতে হবে। সময় নিয়ে হলেও যে হত্যাকারী তার সঠিক বিচার নিশ্চিত করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের