জুলাই শহীদের মায়ের আবেগঘন বক্তব্যে চোখ ভিজল প্রধানমন্ত্রীর

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

জুলাই শহীদের মায়ের আবেগঘন বক্তব্যে চোখ ভিজল প্রধানমন্ত্রীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২২, ৪ জুলাই ২০২৬

Google News
জুলাই শহীদের মায়ের আবেগঘন বক্তব্যে চোখ ভিজল প্রধানমন্ত্রীর

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে এক শহীদের মায়ের আবেগঘন বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আয়োজিত এই স্মরণসভায় শহীদদের পরিবারের সদস্যদের স্মৃতিচারণ ও আকুতি শুনে চোখে জল আসে তার।

আজ শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের এই সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভার আয়োজন করা হয়। ‘৩৬ জুলাই’ অর্থাৎ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে প্রাণ হারানো কয়েকজন শহীদের পরিবারের সদস্য মঞ্চে এসে তাঁদের সন্তান ও স্বজনদের হারানোর লড়াকু দিনগুলোর স্মৃতি তুলে ধরেন। এ সময় এক শহীদ জননী তাঁর সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের পাশাপাশি সামনের সারিতে বসা প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর অশ্রু ধরে রাখতে পারেননি। অকপটেই তার চোখে পানি চলে আসে। এসময় প্রধানমন্ত্রীর দুচোখে পানি টলমল করতে দেখা যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের