বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেলেন মেসি

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৮ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেলেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৪, ২ জুলাই ২০২৬

Google News
বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেলেন মেসি

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এবার বড় সুখবর পেলেন। তার বড় ছেলে থিয়াগো মেসি এবার নিজের প্রতিভায় আলোচনায় উঠে এসেছে। ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে মর্যাদাপূর্ণ এমআইসি ফুটবল ২০২৬ টুর্নামেন্টে শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কারও জিতেছেন তিনি।

ডমিনিকান রিপাবলিকের পুন্তা কানায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দল।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেন থিয়াগো। বাবা লিওনেল মেসির মতোই ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা এই তরুণ ফুটবলার দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তাকে টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত করা হয়।

গত ২৪ থেকে ২৯ জুন ক্যাপ কানা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয় এমআইসি ফুটবল ২০২৬। এবারের আসরে ২০টি দেশের ১০৩টি দল এবং দুই হাজারেরও বেশি তরুণ ফুটবলার অংশ নেন।

ছেলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন থিয়াগোর মা আন্তোনেলা রোকুজ্জো। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফি হাতে থিয়াগোর ছবি শেয়ার করেন। তার সেই পোস্টে ভক্তরা অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ ফুটবল ক্যারিয়ারের জন্য শুভকামনা জানান।

অল্প বয়সেই আন্তর্জাতিক যুব টুর্নামেন্টে দলকে শিরোপা জেতানো এবং ব্যক্তিগতভাবে এমভিপি হওয়ায় থিয়াগো মেসিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক ফুটবলপ্রেমীর বিশ্বাস, বাবার পদাঙ্ক অনুসরণ করে ভবিষ্যতে বিশ্ব ফুটবলে নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে পারেন এই কিশোর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের