দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক টহল

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৮ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক টহল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০১, ২ জুলাই ২০২৬

Google News
দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক টহল

দক্ষিণ চীন সাগরে নিজেদের আঞ্চলিক সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। মঙ্গলবার চীনের গণমুক্তি ফৌজের সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাদের নৌ ও বিমান ইউনিটগুলো দক্ষিণ চীন সাগরের 'হুয়াংইয়ান তাও' এবং এর পার্শ্ববর্তী এলাকায় যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে টহল অভিযান পরিচালনা করেছে।

সাউদার্ন থিয়েটার কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুয়াংইয়ান তাও চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। নিজেদের এই অখণ্ডতা বজায় রাখার অংশ হিসেবে গত জুন মাস থেকেই অঞ্চলটিতে তারা নিয়মিত ও বর্ধিত নজরদারি বা টহল কার্যক্রম চালিয়ে আসছে।

এই টহল অভিযানের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সাউদার্ন থিয়েটার কমান্ড জানায়, দক্ষিণ চীন সাগরে বিভিন্ন সময় যেসব অধিকার লঙ্ঘন এবং উসকানিমূলক কর্মকাণ্ড ঘটে, তার কার্যকর মোকাবিলা ও প্রতিরোধ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই টহল কার্যক্রমের লক্ষ্য হলো চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব দৃঢ়ভাবে রক্ষা করা এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের