সমতায় ফিরলো ব্রাজিল

মঙ্গলবার,

৩০ জুন ২০২৬,

১৭ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

৩০ জুন ২০২৬,

১৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

সমতায় ফিরলো ব্রাজিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৪৪, ৩০ জুন ২০২৬

Google News
সমতায় ফিরলো ব্রাজিল

নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে প্রথমার্ধে গোল করেছে জাপান। ম্যাচের ২৯ মিনিটে কাইসু সানো জাপানকে ১-০ গোলের লিড এনে দেন। ওই গোলে প্রথমার্ধে লিড নিয়ে শেষ করে নীল সামুরাইরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধ করতে মরিয়া ব্রাজিল ৫৬ মিনিটে সমতায় ফিরেছে। হেড থেকে গোল করেছেন মিডফিল্ডার কাসেমিরো। এর আগে হেড থেকে কাসেমিরোর গোল হওয়ার মতো শট ফেরান জাপানের গোলরক্ষক সুজুকি। 

ম্যাচের শুরুতে ব্রাজিল আক্রমণ করে খেলতে শুরু করে। তবে বলার মতো ভালো কোন শট সেলেসাওরা গোলে নিতে পারেননি। বরং কাউন্টার অ্যাটাক থেকে বক্সের বাহির থেকে নেওয়া শটে গোল হজম করেছে কার্লো আনচেলত্তির দল। 

জাপানের বিপক্ষে রাত ১১টায় হিউস্টনে শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে সেলেসাওরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে একাদশটি অপরিবর্তিত রেখেছে। 

ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনিয়ার সঙ্গে আছেন ১৯ বছরের বোর্নামাউথে খেলা তরুণ রায়ান। রাফিনিয়ার ইনজুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমবার ব্রাজিলের শুরুর একাদশে জায়গা পান তিনি। রাইট উইঙ্গ দিয়ে দারুণ খেলে কোচ কার্লো আনচেলত্তির আস্থা অর্জন করেছেন রায়ান। 

ব্রাজিলের মিডফিল্ড সামলানোর ভার থাকছে অভিজ্ঞ কাসেমিরো, ব্রুনো গিমারেজ ও লুকাস পাকুয়েতার কাঁধে। ফুলব্যাকে ডগলাস সান্তোস ও দানিলোর ওপর আস্থা রাখছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ১৫ মিনিট নেইমার জুনিয়র মাঠে থাকলেও জাপানের বিপক্ষে শুরুর একাদশে নেই তিনি। 

ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনোস, মাগালহায়েস, সান্তোস, কাসেমিরা, গিমারেজ, পাকুয়েতা, রায়ান, কুনিয়া, ভিনিসিয়াস।

জাপানের একাদশ: জিওন সুজুকি, তমিয়াসু, তানিগুচি, হিরোকি ইটো, রিস্তো দুয়ান, কাইসু সানো, কামাদা, নাকামুরা, জুনয়া ইটো, ইউইদা, মায়ইদা।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের