বৈশ্বিক বিষয়ে জাতিসংঘের নেতৃত্বমূলক ভূমিকা সমর্থন করে চীন: ওয়াং ই

মঙ্গলবার,

৩০ জুন ২০২৬,

১৬ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

৩০ জুন ২০২৬,

১৬ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বৈশ্বিক বিষয়ে জাতিসংঘের নেতৃত্বমূলক ভূমিকা সমর্থন করে চীন: ওয়াং ই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৯, ৩০ জুন ২০২৬

আপডেট: ২১:৫৯, ৩০ জুন ২০২৬

Google News
বৈশ্বিক বিষয়ে জাতিসংঘের নেতৃত্বমূলক ভূমিকা সমর্থন করে চীন: ওয়াং ই

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার বেইজিংয়ে সেনেগালের সাবেক প্রেসিডেন্ট এবং জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব পদপ্রার্থী ম্যাকি সালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘ যাতে আরও কার্যকরভাবে তার কেন্দ্রীয় ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

এ বৈঠকে উপস্থিত ছিলেন গিনি-বিসাউয়ের সাবেক প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো।

ম্যাকি সাল বলেন, জাতিসংঘের সংস্কার ধাপে ধাপে এবং বাস্তবধর্মী উপায়ে এগিয়ে নেওয়া উচিত। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও কার্যকারিতা বজায় রাখা এবং আন্তর্জাতিক উন্নয়ন এজেন্ডাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, তিনি দৃঢ়ভাবে এক-চীন নীতি অনুসরণ করেন। বহুপক্ষবাদ এগিয়ে নেওয়া এবং জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকাকে সমর্থন জানাতে চীনের দীর্ঘদিনের অঙ্গীকারের প্রশংসা করেন তিনি। পাশাপাশি তিনি চারটি প্রধান বৈশ্বিক উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং জাতিসংঘের অভ্যন্তরে ঐক্য জোরদার ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আরও গভীর করতে চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, জাতিসংঘকে রক্ষা করা, পুনরুজ্জীবিত করা এবং আরও শক্তিশালী করে তোলা সদস্য রাষ্ট্রগুলোর অভিন্ন প্রত্যাশা।

তিনি বলেন, চীন ভবিষ্যতেও আরও বেশি দেশকে একত্রিত করে জাতিসংঘের বিকাশ ও উন্নয়ন এগিয়ে নিতে কাজ করবে। তিনি আরও বলেন, পরবর্তী মহাসচিবের উচিত সদস্য রাষ্ট্রগুলোর আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়া এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর ন্যায্য প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া।

ওয়াং ই বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন জাতিসংঘের কাঠামোর মধ্যে আফ্রিকান দেশগুলোর সঙ্গে সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের