কর্ণফুলী নদীতে নৌযানে বিস্ফোরণ, দগ্ধ ৬ নাবিক

বুধবার,

০১ জুলাই ২০২৬,

১৬ আষাঢ় ১৪৩৩

বুধবার,

০১ জুলাই ২০২৬,

১৬ আষাঢ় ১৪৩৩

Radio Today News

কর্ণফুলী নদীতে নৌযানে বিস্ফোরণ, দগ্ধ ৬ নাবিক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৮, ৩০ জুন ২০২৬

Google News
কর্ণফুলী নদীতে নৌযানে বিস্ফোরণ, দগ্ধ ৬ নাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি মাছ ধরার নৌযানে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ছয় নাবিক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত তিন নাবিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে সদরঘাটের সাম্পানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

সদরঘাট নৌ থানা সূত্রে জানা যায়, ‘এফভি দেশ’ নামের মাছ ধরার নৌযানটি সোমবার দুপুরে কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করা হয়। মঙ্গলবার দুপুরে নৌযানটির ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে নৌযানের প্রকৌশলী আশিকুজ্জামান তামিম (২২) এবং নাবিক মো. রুবেল (৩২), শাহ আলম (৪০), নিজাম উদ্দিন (৩৭), মো. রাসেল (৩৫) ও ছিদ্দিক আহমেদ (৫০) দগ্ধ হন।

ঘটনার পর আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে একজন হাসপাতাল ত্যাগ করেন। বাকি ছয়জনকে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত বলেন, নাবিক আশিকুজ্জামান তামিম, রুবেল ও শাহ আলমের শরীর এবং শ্বাসনালির শতভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, আহত অপর তিন নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদের শরীরের ২ থেকে ৫ শতাংশ পুড়েছে। তাদের চিকিৎসা চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের