হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

রোববার,

০৫ জুলাই ২০২৬,

২১ আষাঢ় ১৪৩৩

রোববার,

০৫ জুলাই ২০২৬,

২১ আষাঢ় ১৪৩৩

Radio Today News

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৮, ৫ জুলাই ২০২৬

Google News
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও একইসময়ে হামের উপসর্গজনিত রোগে সাত শিশু মারা গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। হামের উপসর্গজনিত কারণে মারা যাওয়া সাত জনের মধ্যে চার শিশুই ঢাকায় মারা গেছে।

সিলেট, বরিশাল ও খুলনা বিভাগে বাকি তিন শিশু মারা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গজনিত রোগে ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামে মারা গেছে ৯৩ জন।

এদিকে, ডেঙ্গুর পৃথক আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হয়ে ২৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময় ডেঙ্গুতে কেউ মারা যাননি।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ৫৭ জন ভর্তি হয়েছেন।

দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ৪৫ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৬৩ জন, ময়মনসিংহে ৭, রাজশাহীতে ৪ ও সিলেট বিভাগের হাসপাতালগুলোতে দুইজন ভর্তি হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের