আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
মেষ রাশি: আপনার আজ একজন নিকটজনের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। এমনকি, বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। যার ফলে আপনার বিপুল অর্থব্যয় হতে পারে। আপনার ইতিবাচক মনোভাব আজ প্রত্যেককে মুগ্ধ করবে। কোনও সৃজনশীল কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
বৃষ রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজ গুলি বেশি করে করতে পারেন। আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ আপনি অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ভালোবাসার মানুষের জন্য আজ আপনি সন্ধ্যা নাগাদ একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার আজ কোথাও আনন্দদায়ক এবং শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
মিথুন রাশি: তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত কোনও আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনার মেজাজ সারাদিন ধরে ভালো থাকবে। যাঁরা বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন, তাঁরা অবসর সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন। শুধু তাই নয়, বাড়ির একটি খবর শুনে তাঁরা সংবেদনশীল হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, শরীরচর্চার প্রতি মনোযোগী হন। আপনি আজ একটি কাজে ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আজ অত্যধিক পরিমাণে টিভি দেখবেন না বা মোবাইল চালাবেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। একটি দীর্ঘস্থায়ী রোগের কারণে আজ আপনার বিপুল অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ বাচ্চাদের তাদের স্কুলের প্রোজেক্ট শেষ করার কাজে সাহায্য করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। আপনার কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলেও হঠাৎ করে গুরুত্বপূর্ণ কাজ চলে আসায় তা স্থগিত হতে পারে। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আপনি আজ আশীর্বাদ লাভ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয়ের লক্ষ্যে আজ আপনি বাবা-মা এবং অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করতে পারেন। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ আপনার হঠাৎ করেই কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে, আপনার শরীর প্রভাবিত হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে এবং তাঁদের সঙ্গে ভালো সময় অতিবাহিত হবে। আজ আপনার একজন যত্নশীল এবং সমবেদনশীল বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ করতে হলে সবার কাছ থেকে সাহায্য নিন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা আজ বিঘ্নিত হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগান। অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
ধনু রাশি: আপনি আজ এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার ফলে আপনার মানসিক এবং স্নায়বিক চাপ বৃদ্ধি পেতে পারে। এই রাশির ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে। কারণ, তাঁরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। এর পাশাপাশি তাঁদের বিপুল অর্থব্যয়ের সম্ভাবনাও রয়েছে। আপনি আপনার সব পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য আজ কিছুটা সময় অতিবাহিত করবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করতে পারেন। পাশাপাশি, তিনি আপনাকে পথপ্রদর্শন করবেন। একটি কঠিন কাজ সম্পূর্ণভাবে করতে পারায় বন্ধুরা আপনার ভূয়সী প্রশংসা করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রতিটি কাজ আজ বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। সেই সময়ে আপনি একটি সৃজনশীল কাজ করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
কুম্ভ রাশি: অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ বাড়ির মধ্যে এবং চারপাশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে পারেন। কোথাও ভ্রমণের মাধ্যমে প্রেমঘটিত যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আজ আপনি প্রতিভা প্রদর্শনের ভালো সুযোগ পেতে পারেন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বাবা-মায়ের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বাড়ির কাজকর্মগুলি শেষ করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন।
রেডিওটুডে নিউজ/আনাম

