যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য নতুন নিবন্ধন নিয়ম

বুধবার,

০১ জুলাই ২০২৬,

১৭ আষাঢ় ১৪৩৩

বুধবার,

০১ জুলাই ২০২৬,

১৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য নতুন নিবন্ধন নিয়ম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪০, ১ জুলাই ২০২৬

Google News
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য নতুন নিবন্ধন নিয়ম

যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু বিদেশি নাগরিকের জন্য নতুন নিবন্ধন (অ্যালিয়েন রেজিস্ট্রেশন) বিধি চূড়ান্ত করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস)। বুধবার (১ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য দেয়।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক আগে নিবন্ধিত নন, তাদের সরকারিভাবে নিবন্ধন করতে হবে। দিতে হবে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট)। নিবন্ধনের প্রমাণপত্রও সঙ্গে রাখতে হবে। এই বিধি ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা একটি নির্বাহী আদেশের ভিত্তিতে কার্যকর করা হয়েছে।

সরকারের দাবি, এতে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের তথ্য সংরক্ষণ ও আইন প্রয়োগ সহজ হবে।

তবে বেশির ভাগ এইচ-১বি  ভিসাধারীর নতুন করে নিবন্ধন করতে হবে না। এইচ-১বি ভিসা হলো যুক্তরাষ্ট্রের একটি কাজের (ওয়ার্ক) ভিসা।কারণ, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভিসা ও আই-৯৪ নথি পাওয়ার মধ্য দিয়েই তাদের নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে ধরা হয়।

তবে যেসব বিদেশি ১৪ বছরের আগে যুক্তরাষ্ট্রে এসেছেন, তাদের বয়স ১৪ বছর পূর্ণ হওয়ার ৩০ দিনের মধ্যে আবার নিবন্ধন করতে হবে। এ সময় তাদের আঙুলের ছাপও দিতে হবে। এ ছাড়া ১৮ বছর বা তার বেশি বয়সী নিবন্ধিত বিদেশিদের সব সময় নিবন্ধনের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

মার্কিন সরকারের হিসাব অনুযায়ী, নতুন এ নিয়মে ২২ থেকে ৩২ লাখ মানুষ প্রভাবিত হতে পারেন। বিশেষ করে যারা বৈধ প্রক্রিয়া ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বা আগে নিবন্ধনের আওতায় আসেননি।

নিয়ম না মানলে জরিমানা, কারাদণ্ড বা অন্য আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের