আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ

বুধবার,

০১ জুলাই ২০২৬,

১৭ আষাঢ় ১৪৩৩

বুধবার,

০১ জুলাই ২০২৬,

১৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ১ জুলাই ২০২৬

আপডেট: ২২:৪২, ১ জুলাই ২০২৬

Google News
আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। বুধবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মিডিয়া শাখার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর সাক্ষরিত একটি বার্তা প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, ‘আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য দায়ী, পরিকল্পনাকারী ও অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে”। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই খামেনি নিহত হন।

ওই হামলায় ইরানের আরও কয়েকজন কর্মকর্তা এবং খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন। আগামী চৌঠা জুলাই থেকে আটই জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদে তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ইরাকের বাগদাদ, কাজিমাইন, কারবালা ও নাজাফ শহরেও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের