দেশের যে সব অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্ত

সোমবার,

২৯ জুন ২০২৬,

১৫ আষাঢ় ১৪৩৩

সোমবার,

২৯ জুন ২০২৬,

১৫ আষাঢ় ১৪৩৩

Radio Today News

দেশের যে সব অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:০৮, ২৯ জুন ২০২৬

Google News
দেশের যে সব অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্ত

দেশের আটটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও আগামী কয়েক দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এতে তিস্তাপারের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে যেতে শুরু করেছে ফসলের জমি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এ পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। 

এ অবস্থায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। আগামী পাঁচ দিন দেশের বেশির ভাগ অঞ্চলে এমন আবহাওয়া থাকতে পারে। 

এদিকে গতকাল সন্ধ্যা ৬টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ভুটান ও সিকিম পাহাড় থেকে নেমে আসা পানির চাপে ভারতের পশ্চিমবঙ্গের দো-মহনী ও মেখলিগঞ্জ পয়েন্টেও তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের