বাজেটের প্রধান তিনটি লক্ষ্য নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রী

সোমবার,

২৯ জুন ২০২৬,

১৫ আষাঢ় ১৪৩৩

সোমবার,

২৯ জুন ২০২৬,

১৫ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বাজেটের প্রধান তিনটি লক্ষ্য নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২৬, ২৯ জুন ২০২৬

Google News
বাজেটের প্রধান তিনটি লক্ষ্য নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রী

এবারের বাজেটকে একটি ‘জীবনমুখী বাজেট’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই বাজেটের মূল লক্ষ্যই হলো দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া এক বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেন, এবারের বাজেটের প্রধান লক্ষ্য তিনটি—সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানো। 

তিনি আরও যোগ করেন, বর্তমান সরকারের মূল অগ্রাধিকারের মধ্যে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা, অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি এবং একটি নতুন উদ্ভাবনমুখী অর্থনীতি গড়ে তোলা।

সংসদ নেতা আরও উল্লেখ করেন, দেশীয় শিল্পের সুরক্ষা প্রদান এবং দেশের তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়টি বাজেট প্রণয়নে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।

বাজেট পরবর্তী বাজার পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেখা গেছে বাজেট এলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বাড়তো। কিন্তু আমাদের কার্যকর পদক্ষেপের কারণে এবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি।

রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিস্টদের মতো আমরা অতীত-আশ্রয়ী রাজনীতি করবো না; আমাদের প্রতিটি পদক্ষেপ ও পরিকল্পনা হবে ভবিষ্যৎমুখী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের