তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন

বুধবার,

০১ জুলাই ২০২৬,

১৭ আষাঢ় ১৪৩৩

বুধবার,

০১ জুলাই ২০২৬,

১৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৪, ১ জুলাই ২০২৬

Google News
তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন

দেশের প্রশাসনিক কাঠামোয় আরও তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা যুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)। নতুন অনুমোদিত উপজেলা তিনটি হচ্ছে—চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গারা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। এছাড়া নতুন থানা হিসেবে অনুমোদন পেয়েছে চট্টগ্রামের ‘হালদা’।

বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি, ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার্থে নতুন এই উপজেলা ও থানা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের