বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা

সোমবার,

০৬ জুলাই ২০২৬,

২১ আষাঢ় ১৪৩৩

সোমবার,

০৬ জুলাই ২০২৬,

২১ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৮, ৫ জুলাই ২০২৬

Google News
বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এসব কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তবে তারা বিধি অনুযায়ী অবসর-পরবর্তী সব আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তারা ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য। তাদের মধ্যে কেউ বিভিন্ন পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করছিলেন, আবার কেউ সংযুক্ত বা বিশেষ দায়িত্বে কর্মরত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের