চীনা বাজারে ব্যবসা বৃদ্ধিতে জোর ড্যানিশ প্রকৌশল জায়ান্টের

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

চীনা বাজারে ব্যবসা বৃদ্ধিতে জোর ড্যানিশ প্রকৌশল জায়ান্টের 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪২, ৭ জুলাই ২০২৬

Google News
চীনা বাজারে ব্যবসা বৃদ্ধিতে জোর ড্যানিশ প্রকৌশল জায়ান্টের 

অটোমেশন সিস্টেম ও শিল্প সরঞ্জাম প্রস্তুতকারী ডেনমার্কভিত্তিক প্রকৌশল প্রতিষ্ঠান ড্যানফস চীনা বাজারে তাদের উপস্থিতি আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। 

১৯৯৬ সালের নভেম্বর মাসে বন্দরনগরী থিয়েনচিনে প্রথম কারখানা প্রতিষ্ঠার পর থেকে গত তিন দশক ধরে ড্যানফস দেশটিতে ধারাবাহিকভাবে কার্যক্রম সম্প্রসারণ করে আসছে। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির সিইও কিম ফাউসিং বলেন, শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল চীনকে কোম্পানির ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়ে তোলা এমন এক বাজার, যেখানে তারা দীর্ঘমেয়াদি উজ্জ্বল সম্ভাবনা দেখেছে।

বর্তমানে প্রায় পাঁচ হাজার কর্মী নিয়ে ড্যানফস চীনের আরও বিভিন্ন অঞ্চলে তাদের কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে, যাতে স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়।

ফাউসিং বলেন, ‘আমরা ধাপে ধাপে বিনিয়োগ-স্থানীয়করণ করেছি এবং এমন একটি সংগঠন গড়ে তুলেছি যা শুধু বিক্রয় ও বিপণনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা শক্তিশালী উৎপাদনভিত্তি গড়ে তুলেছি, শক্তিশালী প্রকৌশল সক্ষমতা তৈরি করেছি। বিশ্বের সেরা কিছু প্রকৌশলী এখানে কাজ করছেন। আমাদের কার্যক্রমের গতি বেড়েছে। পাশাপাশি আমরা এমন কেন্দ্রও গড়ে তুলেছি, যেখানে আমরা আমাদের গ্রাহক ও অংশীদারদের সঙ্গে যৌথভাবে নতুন প্রযুক্তি ও সমাধান উন্নয়ন করছি।‘ 

গত বছর ড্যানফস চীনে তাদের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র চালু করে। এসময় পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উন্নত উৎপাদনকেন্দ্র হাইইয়ানে কোম্পানিটি তাদের দ্বিতীয় কারখানার উদ্বোধন করে।

তিনি বলেন, ‘ড্যানফসে আমরা প্রতিযোগিতাকে স্বাগত জানাই। আমরা প্রতিযোগিতাকে ভয় পাই না। আমরা মনে করি, এটি একটি সুস্থ ব্যবসায়িক পরিবেশের অংশ। এটি আমাদের আরও দ্রুত এগিয়ে যেতে এবং আরও উদ্ভাবনী হতে উৎসাহ দেয়। তাই চীনে যে প্রতিযোগিতা দেখা যায়, আমরা সেটিকে আন্তরিকভাবে গ্রহণ করি।”

চীনা বাজারে তিন দশকের পথচলায় ড্যানফস চীনের উন্নত উৎপাদন সক্ষমতার দ্রুত বিকাশ প্রত্যক্ষ করেছে। তবে ফাউসিং বলেন, দেশীয় চীনা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতাকে তারা কখনোই হুমকি হিসেবে দেখেননি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের