মিশরের বিরুদ্ধে পেনাল্টি মিস করলেন মেসি

বুধবার,

০৮ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

বুধবার,

০৮ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

মিশরের বিরুদ্ধে পেনাল্টি মিস করলেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৪, ৭ জুলাই ২০২৬

আপডেট: ২৩:২১, ৭ জুলাই ২০২৬

Google News
মিশরের বিরুদ্ধে পেনাল্টি মিস করলেন মেসি

১৫ মিনিটে গোল খাওয়ার পর পাঁচ মিনিটের ব্যবধানে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি মেসি।

তাগলিয়াফিকো মিশরের বক্সের মধ্যে ফাউলের শিকার হন। মেসি পেনাল্টি কিক নেন। তার বাম পায়ের শট বাঁ দিকে ডাইভ দিয়ে ফিরিয়ে দেন মোস্তফা শোবেইর।

এর আগে মিশরীয় ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম ডি-বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক হেড করেন। বলটিকে পোস্টের ডানদিকের নিচের কোণ দিয়ে জালের ভেতরে পাঠান তিনি। কর্নার থেকে উড়ে আসা বলে ক্রস বাড়িয়ে এই গোলটিতে অ্যাসিস্ট করেন মারওয়ান আতিয়া।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের