মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

সোমবার,

০৬ জুলাই ২০২৬,

২২ আষাঢ় ১৪৩৩

সোমবার,

০৬ জুলাই ২০২৬,

২২ আষাঢ় ১৪৩৩

Radio Today News

মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০০, ৬ জুলাই ২০২৬

Google News
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

বজ্রপাত আর ভারী বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হলো এক ঘণ্টা। কিন্তু অপেক্ষার সেই সময়টুকু যেন উসুল করে দিল আজতেকা স্টেডিয়ামের ৯০ মিনিট। আক্রমণ-পাল্টা আক্রমণ, দুই মিনিটে জুড বেলিংহামের জোড়া গোল, লাল কার্ডের ধাক্কা, দুই দলের দুটি পেনাল্টি। সব মিলিয়ে চলতি বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। শেষ আটে থমাস টুখেলের দলের প্রতিপক্ষ নরওয়ে।
 
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। দিনের আগের খেলায় ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। আগামী ১১ জুলাই মায়ামি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই ইউরোপীয় দল। 

এবারের বিশ্বকাপের শেষ ১৬–তে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে একটিও গোল হজম করেনি মেক্সিকো। কিন্তু এদিন এলো ত্রি'র জাল অক্ষত থাকে ৩৬ মিনিট পর্যন্ত। বুকায়ো সাকার পাসে দারুণ এক হেডে বল মেক্সিকোর জালে পাঠান বেলিংহ্যাম।
 
এর ৯৮ সেকেন্ড পরেই আবারও গোল করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। এবার হ্যারি কেনের বানিয়ে দেয়া বলে গোল করেন বেলিংহ্যাম। এই মিডফিল্ডারের জোড়া গোলে তখন উড়ছে ইংলিশরা।

কিন্তু বাস্তবের জমিনে নেমে আসতে সময় লাগেনি ইংলিশদের। ৪ মিনিট পরেই কুইনোনেস দারুণ এক গোলে ব্যবধান কমান। প্রথমার্ধে রাউল হিমিনেজের পরপর দুটি প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। বাজে ট্যাকলের খেসারত দিয়ে মাঠ ছাড়েন জারেল কুয়ানসাহ। ভিএআর দেখে এই ফুলব্যাককে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড।

এর মাত্র ৬ মিনিট পরেই পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পটকিক থেকে গোল করে ইতিহাস গড়েন হ্যারি কেন। এবারের বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল, আর সব মিলিয়ে ১৪ গোল নিয়ে জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে ছুঁয়ে ফেললেন তিনি। তার সামনে আছেন রোনালদো নাজারিও, মিরস্লাভ ক্লোসা, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।

গোল খেয়ে দমে যায়নি মেক্সিকো। ১০ জনের ইংল্যান্ডের ওপর চাপ বাড়াতে থাকে তারা। যার ফলও পায়। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে উত্তেজনা আরও বাড়িয়ে দেন রাউল হিমিনেজ। শেষ দিকে একের পর এক আক্রমণ শানালেও অবশ্য সমতায় ফিরতে পারেনি এল ত্রিরা। ফলে ঘরের মাঠের বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেল মেক্সিকোর। 
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের