কোমে পৌঁছেছে খামেনির লাশ, চলছে পরবর্তী ধাপের প্রস্তুতি

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

কোমে পৌঁছেছে খামেনির লাশ, চলছে পরবর্তী ধাপের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫, ৭ জুলাই ২০২৬

Google News
কোমে পৌঁছেছে খামেনির লাশ, চলছে পরবর্তী ধাপের প্রস্তুতি

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য পবিত্র নগরী কোমে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আজ এই তথ্য জানা গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবি (আইআরআইবি) কোমের জামকারান মসজিদের ওপর একটি হেলিকপ্টার উড়ে যাওয়ার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শেয়ার করেছে।

তারা নিশ্চিত করেছে যে, ওই বিশেষ হেলিকপ্টারটিতেই সর্বোচ্চ নেতার লাশ বহন করা হচ্ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকালও কোমে এই শোক মিছিল ও দাফনপূর্ব আনুষ্ঠানিকতা অব্যাহত থাকবে। এরপরের ধাপগুলোর জন্য তাঁর লাশ প্রতিবেশী দেশ ইরাকের পবিত্র শহর নাজাফ এবং কারবালায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের