সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:০২, ৭ জুলাই ২০২৬

আপডেট: ০৯:০২, ৭ জুলাই ২০২৬

Google News
সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ও সদস্য দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা থাকলে দক্ষিণ এশিয়ার এই আঞ্চলিক জোট বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।

সোমবার (৭ জুলাই) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সার্ককে আবারও কার্যকর, বাস্তবসম্মত ও ফলপ্রসূ আঞ্চলিক সংস্থায় পরিণত করতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করবে। এ জন্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সংস্থাটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সার্কভুক্ত প্রতিটি দেশের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করছে ঢাকা। তার দাবি, সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।

তিনি আরও জানান, আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভবিষ্যতেও সার্কের পাশাপাশি বিমসটেক-এর সঙ্গেও সমান গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাবে বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের