দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বুধবার,

০৮ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

বুধবার,

০৮ জুলাই ২০২৬,

২৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১০, ৮ জুলাই ২০২৬

Google News
দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা 

ম্যাচের শুরুতে মিসরের গোল। স্তব্ধ আকাশি-সাদায় ছেয়ে যাওয়া গ্যালারি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার জালে দ্বিতীয় গোল করে যেন ম্যাচের সমাপ্তি লিখে ফেলেছিল ফারাওরা। কিন্তু মেসিদের কামব্যাকের গল্প তখনো শুরু হয়নি। ক্রিস্টিয়ান রোমেরোর গোলে ৭৯ মিনিটে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। ৮৩ মিনিটে মেসির সমতাসূচক গোলের পর যোগ করা সময়ে কামব্যাকের দুর্দান্ত গল্পের সমাপ্তি টেনে ৩-২ গোলের জয়ে তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। নিশ্চিত করেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের