আ.লীগের বিরুদ্ধে সব অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

রোববার,

০৫ জুলাই ২০২৬,

২১ আষাঢ় ১৪৩৩

রোববার,

০৫ জুলাই ২০২৬,

২১ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আ.লীগের বিরুদ্ধে সব অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২০, ৫ জুলাই ২০২৬

আপডেট: ১৬:২১, ৫ জুলাই ২০২৬

Google News
আ.লীগের বিরুদ্ধে সব অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে সব অভিযোগ ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার (৫ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমসাময়িক ইস্যু নিয়ে বিফ্রিংয়ের সময় তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার ১৫ বছরে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারা দল হিসেবে নানা রকম অপরাধ করেছে। আইন অনুযায়ী সব ঘটনার বিচার হবে।’

সন্ত্রাস দমন আইনেও আওয়ামী লীগের বিচারের জন্য পুলিশ তদন্ত করতে পারবে বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের