সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৯ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১১, ৩ জুলাই ২০২৬

Google News
সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে ট্রাইবুনাল এলাকা থেকে অপহরণের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ফজলুর রহমান।  

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শুরু শেষ বিদায়ের আনুষ্ঠানিকতাখামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শুরু শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা
ডিবির অতিরিক্ত কমিশনার আরও বলেন, তিনি (গ্রেপ্তার ব্যক্তি) সহকারী পুলিশ সুপার পদের একজন কর্মকর্তা।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ঢাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের