রেতলাংয়ে কেএনএ-ইউপিডিএফের যৌথ আস্তানায় অভিযান

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৯ আষাঢ় ১৪৩৩

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬,

১৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

রেতলাংয়ে কেএনএ-ইউপিডিএফের যৌথ আস্তানায় অভিযান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৩, ৩ জুলাই ২০২৬

Google News
রেতলাংয়ে কেএনএ-ইউপিডিএফের যৌথ আস্তানায় অভিযান

বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি অভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে।

অভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়।

অভিযান সমাপ্তি সাপেক্ষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে বলেও জানায় আইএসপিআর।

সকলকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহারের অনুরোধ জানানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের