চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বুধবার,

০৮ জুলাই ২০২৬,

২৪ আষাঢ় ১৪৩৩

বুধবার,

০৮ জুলাই ২০২৬,

২৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৭, ৮ জুলাই ২০২৬

আপডেট: ১৬:০১, ৮ জুলাই ২০২৬

Google News
চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

টানা ভারী বর্ষণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। 

বুধবার (৮ জুলাই) সকালে এই জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, লাইনের ওপর থেকে পানি না সরা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। এমন পরিস্থিতিতে আটকে পড়া এবং অগ্রিম টিকিট কাটা যাত্রীদের নির্ধারিত নিয়মে টিকিটের পুরো মূল্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের ফলে বুধবার সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, প্রবাল এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস—এই চার জোড়া ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। রেল প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে, ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীরা আপাতত চট্টগ্রাম স্টেশন পর্যন্ত আসতে পারবেন এবং সেখান থেকে তাদের কক্সবাজার অংশের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে।

ইতোমধ্যে বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে এসে আটকে যায় এবং বিকেলে ৪টায় সেটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে। স্বাভাবিক সময়ে এই রুটে প্রতিদিন ঢাকা ও চট্টগ্রাম থেকে দুই জোড়া করে মোট চার জোড়া ট্রেন চলাচল করলেও, বর্তমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ট্রেন চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের