মধ্য চীনে ঝড়ের আঘাত, উদ্ধার তৎপরতা চলছে

বুধবার,

০৮ জুলাই ২০২৬,

২৪ আষাঢ় ১৪৩৩

বুধবার,

০৮ জুলাই ২০২৬,

২৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

মধ্য চীনে ঝড়ের আঘাত, উদ্ধার তৎপরতা চলছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫০, ৮ জুলাই ২০২৬

আপডেট: ১৬:০২, ৮ জুলাই ২০২৬

Google News
মধ্য চীনে ঝড়ের আঘাত, উদ্ধার তৎপরতা চলছে

সোমবার রাতে মধ্য চীনের হুবেই প্রদেশে ভয়াবহ ঝড় আঘাত হানার পর উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে বজ্রঝড়, প্রবল দমকা হাওয়া এবং টর্নেডো হুবেই প্রদেশের পূর্বাঞ্চলের হুয়াংশি, হুয়াংকাং,এচৌ এবং সিয়াননিং-সহ কয়েকটি শহরে তাণ্ডব চালায়।

নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা, আটকে পড়াদের উদ্ধার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

হুয়াংকাং শহরে ভয়াবহ আবহাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়, গাছ উপড়ে পড়ে এবং ফসল, যানবাহন ও দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, এচৌ শহরে মঙ্গলবার সকাল পর্যন্ত টর্নেডোর ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া ৩৭৮টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া কর্তৃপক্ষ মঙ্গলবার হুবেই প্রদেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এর পাশাপাশি বজ্রঝড়, প্রবল দমকা হাওয়া এবং স্বল্প সময়ের মধ্যে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

হুবেই প্রদেশে টর্নেডোর ঘটনা খুবই বিরল। এর আগে সর্বশেষ ২০২১ সালে উহান শহরে একটি টর্নেডো রেকর্ড করা হয়েছিল।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের