যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার পর বাড়ছে তেলের দাম

বুধবার,

০৮ জুলাই ২০২৬,

২৪ আষাঢ় ১৪৩৩

বুধবার,

০৮ জুলাই ২০২৬,

২৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার পর বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ৮ জুলাই ২০২৬

Google News
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার পর বাড়ছে তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার পর তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে যুদ্ধবিরতি “শেষ” বলে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর তেল ব্যবসায়ীরা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন।

তিনি ওই মন্তব্য করার ঠিক আগে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের এক ব্যারেলের দামছিল ৭৬ ডলারের সামান্য নিচে। কিন্তু ট্রাম্পের মন্তব্যের পরই তা ৭৮ডলার ছাড়িয়ে যায় এবং আরও বাড়তে দেখা যাচ্ছে।

গত মাসে যুক্তরাষ্ট্র ওইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পর তেলের দাম যুদ্ধের আগের পর্যায়ে নেমে এসেছিল। তবে রাতভর ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পর থেকেই তেলের দাম ধীরে ধীরে বাড়ছিল।

কিন্তু নতুন এই হামলাগুলো গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে আবারও উদ্বেগ তৈরি করবে। স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের মোট তেলের প্রায় পাঁচভাগের একভাগ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের