ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হরমুজে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর গতকাল মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন।
ইরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন এক কর্মকর্তা বলেন, হরমুজে বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য এবং এর পরিণতি তাদের ভুগতে হবে।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ইরানের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণার পর তেরে দাম ৫ শতাংশ বেড়েছে।তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চুক্তির অংশ হিসেবে মার্কিন ট্রেজারি আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল বিক্রির অনুমোদন দিয়েছিল। গতকাল মঙ্গলবারের এই নিষেধাজ্ঞার ফলে সেই সময়সীমা কমে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) ইরানের বিভিন্ন জায়গায় ‘শক্তিশালী’ সিরিজ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক-এ একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, গতকাল ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। এর জবাবে আজ রাতে তাদের ওপর শক্তিশালী হামলা চালানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

