ভবিষ্যৎ শিল্পের বিকাশে মেধাস্বত্ব ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিলেন চীনা বিশেষজ্ঞ

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ভবিষ্যৎ শিল্পের বিকাশে মেধাস্বত্ব ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিলেন চীনা বিশেষজ্ঞ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩২, ২ আগস্ট ২০২৬

আপডেট: ২৩:৩২, ২ আগস্ট ২০২৬

Google News
ভবিষ্যৎ শিল্পের বিকাশে মেধাস্বত্ব ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিলেন চীনা বিশেষজ্ঞ

ভবিষ্যৎ শিল্পের বিকাশে চীনের মেধাস্বত্ব ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির উন্নয়ন পরিকল্পনা বিষয়ক বিশেষজ্ঞ তোং ইউ।

সম্প্রতি চীনের শীর্ষ মেধাস্বত্ব নিয়ন্ত্রক সংস্থা মেধাস্বত্ব সুরক্ষায় আরও জোরদারের ঘোষণা দেওয়ার পর চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের চায়না ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট প্ল্যানিং-এর নির্বাহী উপ-ডিন তোং ইউ এ মত দেন।

চীনের জাতীয় মেধাস্বত্ব প্রশাসন (সিএনআইপিএ) জানায়, পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০) বাস্তবায়নের অংশ হিসেবে মেধাস্বত্ব অধিকার (আইপিআর) সুরক্ষা ও ব্যবহারের পরিকল্পনা অদূর ভবিষ্যতে কার্যকর করা হবে। এই পরিকল্পনা মেধাস্বত্বের সৃষ্টি, সুরক্ষা, ব্যবহার, ব্যবস্থাপনা, সেবা এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ সব ক্ষেত্রে দেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তা করবে।

তোং বলেন, একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের কাজে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে, অন্যদিকে মেধাস্বত্বের মালিকানা, উদ্ভাবনের ফলাফলের স্বীকৃতি এবং ঝুঁকি প্রতিরোধের মতো বিষয়গুলো সমাধানে নিয়ন্ত্রক কাঠামো আরও পরিমার্জন করা প্রয়োজন।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন