চীনের কোস্ট গার্ডের (সিসিজি) সিউশান জাহাজবহর শুক্রবার আইন অনুযায়ী চীনের তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় নিয়মিত আইন প্রয়োগকারী টহল পরিচালনা করেছে। এ তথ্য জানায় জানিয়েছেন সিসিজি’র মুখপাত্র চিয়াং লুয়ে।
চিয়াং লুয়ে বলেন, জুলাই মাস থেকে সিউশান জাহাজবহর সংশ্লিষ্ট জলসীমায় সামুদ্রিক নিয়ন্ত্রণ আরও জোরদার করে আসছে। এর মাধ্যমে নৌ-চলাচল ও সামুদ্রিক কার্যক্রমের স্বাভাবিক শৃঙ্খলা কার্যকরভাবে বজায় রাখা হচ্ছে। একই সঙ্গে তাইওয়ানবাসীসহ সব চীনা নাগরিকের বৈধ অধিকার ও স্বার্থ এবং তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘চীনের কোস্ট গার্ড দেশের অধিক্ষেত্রভুক্ত জলসীমায় আইন প্রয়োগকারী টহল আরও জোরদার করবে এবং দেশের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার-স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।
রেডিওটুডে নিউজ/আনাম

