ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাওয়ার পর কতক্ষণ হাঁটা উপকারী

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৬ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাওয়ার পর কতক্ষণ হাঁটা উপকারী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৫, ৩১ জুলাই ২০২৬

Google News
ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাওয়ার পর কতক্ষণ হাঁটা উপকারী

শরীর ভালো রাখতে খাওয়ার পর একটু হাঁটার পরামর্শ নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই সাধারণ অভ্যাসই রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে যাদের প্রিডায়াবেটিস, টাইপ-২ ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি রয়েছে, তাদের জন্য খাবারের পর কিছুক্ষণ হাঁটা খুবই উপকারী। 

‘আজকালে’র প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকের মতে, খাবার খাওয়ার ৩০ থেকে ৯০ মিনিটের মধ্যে রক্তে গ্লুকোজের মাত্রা সাধারণত সবচেয়ে বেশি থাকে। এই সময় শরীরচর্চা করলে পেশিগুলি রক্ত থেকে সরাসরি গ্লুকোজ ব্যবহার করতে শুরু করে। এতে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। সেই সাথে ইনসুলিনের কার্যকারিতাও উন্নত হয়। 

বিশেষজ্ঞরা বলছেন, খাবার শেষ হওয়ার পর ভারী ব্যায়াম করা ঠিক নয়। বরং ১০ থেকে ১৫ মিনিট হালকা গতিতে হাঁটলেই অনেক উপকার পাওয়া যায়। এমনকি সময়ের অভাব থাকলেও মাত্র ২ থেকে ৫ মিনিট হাঁটলেও রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। গবেষণায় আরও দেখা গেছে, দিনে একবার ৩০ মিনিট হাঁটার চেয়ে প্রতিটি প্রধান খাবারের পর ১০ মিনিট করে হাঁটা রক্তে শর্করা নিয়ন্ত্রণে বেশি কার্যকর হতে পারে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, খাওয়ার পর হাঁটার অভ্যাস শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণেই নয়, হজমের জন্যও উপকারী। হাঁটলে অন্ত্রের স্বাভাবিক নড়াচড়া বাড়ে, এর ফলে খাবার দ্রুত হজম হতে সাহায্য করে। অনেকের ক্ষেত্রে পেট ফাঁপা, গ্যাস বা অতিরিক্ত ভারী লাগার সমস্যাও কমে। 

বিশেষজ্ঞদের মতে, খাবার শেষ করার পর যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ প্রথম ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই হালকা হাঁটা সবচেয়ে উপকারী। তবে হাঁটার গতি যেন আরামদায়ক হয় সেদিকে খেয়াল লাখবেন।

যাদের ডায়াবেটিস রয়েছে বা অন্য কোনও শারীরিক সমস্যা আছে, তারা নতুন ব্যায়ামের অভ্যাস শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের