হুয়াংইয়ান তাও ও আশপাশে চীনা নৌ ও বিমানবাহিনীর যুদ্ধপ্রস্তুতি টহল

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৬ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

হুয়াংইয়ান তাও ও আশপাশে চীনা নৌ ও বিমানবাহিনীর যুদ্ধপ্রস্তুতি টহল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫২, ৩১ জুলাই ২০২৬

Google News
হুয়াংইয়ান তাও ও আশপাশে চীনা নৌ ও বিমানবাহিনীর যুদ্ধপ্রস্তুতি টহল

চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড (এসটিসি) বৃহস্পতিবার চীনের হুয়াংইয়ান তাও এবং এর আশপাশের আঞ্চলিক সমুদ্র ও আকাশসীমায় যুদ্ধপ্রস্তুতি টহল পরিচালনা করেছে।

এসটিসির এক বিবৃতিতে বলা হয়, হুয়াংইয়ান তাও চীনের অবিচ্ছেদ্য ভূখণ্ডের অংশ। জুলাই মাস থেকে সাউদার্ন থিয়েটার কমান্ডের নৌ ও বিমান ইউনিটগুলো ওই এলাকা এবং এর আশপাশের আকাশ ও সমুদ্রসীমায় নিয়মিত টহল আরও জোরদার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের টহল বিভিন্ন ধরনের সার্বভৌমত্ব লঙ্ঘন ও উসকানিমূলক কর্মকাণ্ডের কার্যকর জবাব হিসেবে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে এসব অভিযান চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা দৃঢ়ভাবে রক্ষা এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের