লোহিত সাগরে জাহাজ চলাচলে কর বসানোর খবর উড়িয়ে দিল হুথিরা

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৭ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

লোহিত সাগরে জাহাজ চলাচলে কর বসানোর খবর উড়িয়ে দিল হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ১ আগস্ট ২০২৬

Google News
লোহিত সাগরে জাহাজ চলাচলে কর বসানোর খবর উড়িয়ে দিল হুথিরা

লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর কোনো ধরনের মাশুল বা কর আরোপের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। একই সঙ্গে তারা জাহাজ কোম্পানিগুলোকে অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ বা তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে।

শনিবার (১ আগস্ট) হুথি-পরিচালিত হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার (এইচওসিসি) এক বিবৃতিতে এ তথ্য জানায়। সংস্থাটি বাব আল-মান্দাব প্রণালি দিয়ে জাহাজ চলাচল তদারকির দায়িত্ব পালন করে।

বিবৃতিতে বলা হয়, এই কৌশলগত আন্তর্জাতিক জলপথে নিরাপদ ট্রানজিট সেবা সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে দেওয়া হচ্ছে। বাব আল-মান্দাব অতিক্রমের বিনিময়ে কেউ অর্থ দাবি করলে তিনি ইয়েমেন বা এইচওসিসির প্রতিনিধিত্ব করেন না।

এদিকে, সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে কোনো অননুমোদিত পক্ষের কাছে অর্থ বা তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার পর লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছিল ইরান-সমর্থিত হুথিরা। প্রতিবেদনে আরও বলা হয়, তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছিল।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালি এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচলের প্রধান রুট। এই পথ দিয়ে জাহাজ চলাচলে কোনো ধরনের কর আরোপ হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি পরিবহনে বড় ধরনের প্রভাব পড়তে পারত বলে বিশ্লেষকদের ধারণা।

উল্লেখ্য, ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে হুথিরা। এর ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের