বাড়িতেই বানান জবা ফুলের ভেষজ শ্যাম্পু

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৭ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বাড়িতেই বানান জবা ফুলের ভেষজ শ্যাম্পু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৩, ১ আগস্ট ২০২৬

Google News
বাড়িতেই বানান জবা ফুলের ভেষজ শ্যাম্পু

চুলের ক্ষতি করে এমন রাসায়নিক শ্যাম্পু ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন? জানেন কী শুধুমাত্র জবা ফুল এবং পাতা ব্যবহার করে সহজেই বাড়িতে একটি প্রাকৃতিক, ভেষজ শ্যাম্পু তৈরি করতে পারেন। এটি চুল পড়া নিয়ন্ত্রণ করতে এবং আপনার চুলকে শক্তিশালী ও উজ্জ্বল করে তুলতে দারুণ ভূমিকা রাখে। 

দোকান থেকে কেনা বেশিরভাগ শ্যাম্পুতে সালফেট এবং প্যারাবেনের মতো ক্ষতিকর রাসায়নিক থাকে। যদিও এগুলো প্রাথমিকভাবে আপনার চুল পরিষ্কার করে বলে মনে হয়, কিন্তু দিনের পর দিন ব্যবহারে এসব শ্যাম্পু মাথার ত্বকের প্রাকৃতিক তেল কেড়ে নেয়, যার ফলে চুল শুষ্ক হয়ে পড়ে। চুল ঝরাও বাড়ে।  জবা ফুলের শ্যাম্পু তৈরি করা এটি এড়ানোর একটি সহজ উপায়।

জবা ফুলের চুলের উপকারিতা

জবা ফুল এবং পাতা অ্যামিনো অ্যাসিড, ভিটামিন সি এবং মিউসিলেজ নামক একটি প্রাকৃতিক কন্ডিশনারে ভরপুর। এই পুষ্টি উপাদানগুলো চুলের গোড়া মজবুত করে, চুল পড়া বন্ধ করে, খুশকি দূর করে এবং চুলে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমলতা এনে দেয়।

প্রয়োজনীয় উপকরণ

এই শ্যাম্পুটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে ৪-৫টি জবা ফুল, ৮-১০টি জবা পাতা, পরিষ্কার করার জন্য ২ চামচ মুগ ডালের গুঁড়ো বা শিকাকাই পাউডার, ১ চামচ নারকেল বা অলিভ অয়েল এবং প্রয়োজনমতো পানি

শ্যাম্পু তৈরির সহজ পদ্ধতি 

প্রথমে, ফুল এবং পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিন। মাঝারি আঁচে পানিতে ৫-৭ মিনিট ধরে সেদ্ধ করুন। পানি কিছুটা ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। তারপর, ফুল এবং পাতাগুলো ভালোভাবে চটকে তরলটি ছেঁকে নিন। সবশেষে, মুগ ডালের গুঁড়ো এবং এক চামচ নারকেল তেল মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল প্রাকৃতিক, ফেনাযুক্ত শ্যাম্পু। 

ব্যবহারের নিয়ম

প্রথমে, চুল ভিজিয়ে নিন। এরপর, জবা ফুলের মিশ্রণটি মাথার ত্বক ও চুলে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। এটি রাসায়নিক শ্যাম্পুর মতো খুব বেশি ফেনা তৈরি করবে না, কিন্তু চুলের সব ময়লা এবং তেল দূর করবে। পানি দিয়ে চুল ধোয়ার ধুয়ে ফেলার আগে শ্যাম্পুটি মাথায় ৩ থেকে ৫ মিনিট রেখে দিন।

পরামর্শ

এই প্রাকৃতিক শ্যাম্পুতে কোনো রাসায়নিক প্রিজারভেটিভ নেই, তাই এটি তৈরির দিনেই ব্যবহার করা সবচেয়ে ভালো। যদি আপনি সপ্তাহে একবার বা দুবার এই শ্যাম্পুটি ব্যবহার করেন, তাহলে দেখবেন চুল আরও ঘন ও কালো হতে শুরু করেছে। সূত্র: এশিয়াননেট 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের