শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের আম উপহার

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৭ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের আম উপহার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৩, ১ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:২৪, ১ আগস্ট ২০২৬

Google News
শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের আম উপহার

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে পাঁচ বক্স আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সৌজন্যের নিদর্শন হিসেবে 
একটি কূটনৈতিক নোটের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ উপহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কূটনৈতিক নোটে উল্লেখ করা হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ঐতিহ্য ও সৌজন্যের অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য এ আম পাঠিয়েছেন।

পাকিস্তান হাইকমিশন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উপহারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকলের সহযোগিতা চেয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের