ভারতে প্রতিবেশী দেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষরা অনুপ্রবেশকারী নন, বরং আইনি কাঠামো অনুযায়ী তারা শরণার্থী বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গতকাল শনিবার পশ্চিমবঙ্গে ১৬তম ডিজিটাল জনগণনা কর্মসূচির সূচনা করে এই মন্তব্য করেন তিনি।
নিজ বক্তব্যে শুভেন্দু অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য স্পষ্ট করে দেন। তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের ধারার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ভারত সরকারের ১ সেপ্টেম্বর ২০২৫-এর বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম স্পষ্ট। যে সমস্ত শরণার্থী ৩১ ডিসেম্বর ২০১৪-এর মধ্যে ধর্ম বা প্রাণ বাঁচানোর তাগিদে এ দেশে এসেছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং পুলিশও তাদের হয়রানি করতে পারবে না।’ এর পরেই তিনি বলেন ‘অবৈধ অনুপ্রবেশকারীরা এই রাজ্যে বা দেশে থাকবে না।’
রেডিওটুডে নিউজ/আনাম

