ডেন্টিস্ট সারাহা রোকসানা পিনু হত্যা মামলায় স্বামী সোহেল রানা গ্রেপ্তার

রোববার,

০২ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

রোববার,

০২ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

রিমান্ড শুনানি সোমবার

ডেন্টিস্ট সারাহা রোকসানা পিনু হত্যা মামলায় স্বামী সোহেল রানা গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৩, ২ আগস্ট ২০২৬

আপডেট: ১০:৫৪, ২ আগস্ট ২০২৬

Google News
ডেন্টিস্ট সারাহা রোকসানা পিনু হত্যা মামলায় স্বামী সোহেল রানা গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখানে ডেন্টিস্ট সারাহা রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এ আবেদনের শুনানি সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত হবে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রোকসানার মরদেহ উদ্ধারের সময় বাসার জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায়। শুরুতে ধারণা করা হয়েছিল, দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করেছে।

তবে ঘটনাস্থলের জানালার পাশে পাওয়া জুতার ছাপ পরীক্ষা করে সিআইডির বিশেষজ্ঞরা জানতে পারেন, সেটি রোকসানার স্বামী সোহেল রানার। পরে ঘটনাস্থলের পারিপার্শ্বিক আলামত ও মামলার বাদীর অভিযোগের ভিত্তিতে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণখান থানা পুলিশ জানায়, শুক্রবার নিহতের বোন সারাহ সুলতানা পলি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরপর তদন্তের অংশ হিসেবে সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সোহেল রানা রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে একটি ডেভেলপার প্রতিষ্ঠানে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত। মামলার তদন্ত চলমান রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের