র‍্যাব-১ কার্যালয়ে ২৯ ‘ডেথ সেল’, সবাইকে বিচারের হুঁশিয়ারি

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৭ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

র‍্যাব-১ কার্যালয়ে ২৯ ‘ডেথ সেল’, সবাইকে বিচারের হুঁশিয়ারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৫, ১ আগস্ট ২০২৬

Google News
র‍্যাব-১ কার্যালয়ে ২৯ ‘ডেথ সেল’, সবাইকে বিচারের হুঁশিয়ারি

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ এর সদর দপ্তরে অবস্থিত গোপন বন্দিশালা বা তথাকথিত ‘আয়নাঘর’ (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন—টিএফআই সেল) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারক এবং প্রসিকিউশন টিম।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে থাকা এ গোপন বন্দিশালা পরিদর্শন করেন তারা।

পরিদর্শনে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরাও অংশ নেন।

পরিদর্শনকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, এই গোপন বন্দিশালায় ‘ডেথ সেল’ নামে পরিচিত মোট ২৯টি বিশেষ কক্ষের সন্ধান মিলেছে। আয়নাঘর গড়ে তোলার পেছনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের প্রত্যক্ষ দায় রয়েছে এবং তৎকালীন সরকারের মাধ্যমে শাসনব্যবস্থায় তোপ ও ফ্যাসিবাদের রূপ দেওয়া হয়েছিলো। এর সঙ্গে যুক্ত প্রতিটি রাজনৈতিক ব্যক্তি, নেতা ও সংশ্লিষ্ট সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে আয়নাঘরের আলামত ও প্রমাণ লোপাটের চেষ্টার সঙ্গে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদেরও বিচারের মুখোমুখি করা হবে।

পরিদর্শনকালে জানানো হয়, বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও এই বন্দিশালায় গুম করে রাখা হয়েছিলো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের