দেশের সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২২ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

দেশের সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৫, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:২৫, ৬ আগস্ট ২০২৬

Google News
দেশের সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ

দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন রুল আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।

একই সাথে ২০১৮ সালের সড়ক দুর্ঘটনা আইনের সংশোধন করে সকল দুর্ঘটনার বিষয় নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশোধন করে বিধি প্রণয়নের নির্দেশ দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী এরশাদুল আলম। সালাউদ্দিন হাসপাতালের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, ২০১৮ সালে ছিনতাইকারীর হাতে খুলনার সোনাডাঙ্গার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম ঢাকার সায়েদাবাদে ছিনতাইকারীর আঘাতে আহত হওয়ার পর নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের