ইতালির বিমানবন্দরে আটকে আছে বাংলাদেশ বিমানের ফ্লাইট

শুক্রবার,

০৭ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

০৭ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ইতালির বিমানবন্দরে আটকে আছে বাংলাদেশ বিমানের ফ্লাইট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৪, ৭ আগস্ট ২০২৬

Google News
ইতালির বিমানবন্দরে আটকে আছে বাংলাদেশ বিমানের ফ্লাইট

টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নির্ধারিত জ্বালানি নেয়ার বিরতির সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৬ ঘণ্টা ধরে আটকে আছে।

জানা গেছে, ২৫৬ জন যাত্রী নিয়ে বিজি৩০৬ ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে টরন্টো থেকে ছেড়ে আসার পর আজ (শুক্রবার) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে জ্বালানি নিতে ইতালিতে অবতরণ করে।

অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, তাই এটি মেরামত করতে হবে। যাত্রীরা জানান, স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ৩০ মিনিট পর্যন্ত উড়োজাহাজটি মাটিতেই অবস্থান করছিল এবং পুনরায় কখন যাত্রা শুরু হবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের