বন্যাকবলিত আটটি প্রাদেশিক অঞ্চলে ৩৩ কোটি ইউয়ান বরাদ্দ দিল চীন

শুক্রবার,

০৭ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

০৭ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বন্যাকবলিত আটটি প্রাদেশিক অঞ্চলে ৩৩ কোটি ইউয়ান বরাদ্দ দিল চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪১, ৭ আগস্ট ২০২৬

Google News
বন্যাকবলিত আটটি প্রাদেশিক অঞ্চলে ৩৩ কোটি ইউয়ান বরাদ্দ দিল চীন

চীনে বন্যাকবলিত আটটি প্রাদেশিক অঞ্চলের জন্য ৩৩ কোটি ইউয়ান (প্রায় ৪ কোটি ৮৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে অর্থ এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বুধবার কেন্দ্রীয় প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

এই অঞ্চলগুলো হলো উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং, লিয়াওনিং ও চিলিন, সমগ্র দক্ষিণ-পশ্চিম চীন— ছোংছিং, সিছুয়ান, কুইচৌ ও ইয়ুননান এবং এবং উত্তর-পশ্চিম চীনের শানসি।

জুলাইয়ের শেষ ভাগ থেকে আগস্টের শুরুর সময়টি চীনের প্রধান বন্যা মৌসুম। এ সময় দেশটির বিস্তীর্ণ এলাকায় টানা ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে বন্যা ও ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়। এতে প্রাণহানি ঘটে ও বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়।

বরাদ্দকৃত অর্থ জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, ক্ষতিগ্রস্ত মানুষের স্থানান্তর ও পুনর্বাসন, জরুরি সাড়া প্রদান, ঝুঁকি অপসারণ ও দুর্যোগের ঝুঁকি হ্রাস, দ্বিতীয় দফার দুর্যোগের সম্ভাব্য ঝুঁকি শনাক্ত ও প্রতিকার এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত। এসব পদক্ষেপের লক্ষ্য হলো দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের