ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা ও দুই সন্তানের

শুক্রবার,

২৪ জুলাই ২০২৬,

৮ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

২৪ জুলাই ২০২৬,

৮ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা ও দুই সন্তানের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৮, ২৩ জুলাই ২০২৬

Google News
ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা ও দুই সন্তানের

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা ও দুই সন্তানসহ তিন বাংলদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের স্বামী ও বড় ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- তানিয়া তাহমিনা রিনা, তাঁর ছোট মেয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাদাফ শাফিকুল ইসলাম এবং ছোট ছেলে জারগিস ইসলাম। নিহতদের বাড়ি ঢাকার শেরে বাংলা নগর থানার নর্থ শ্যামলীর ২ নম্বর রোডে অবস্থিত।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পরিবারটি রিয়াদ থেকে গাড়িযোগে পবিত্র মক্কা নগরীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই মা তানিয়া তাহমিনা রিনা, মেয়ে সাদাফ এবং ছোট ছেলে জারগিস ইসলাম মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানিয়া তাহমিনা রিনার স্বামী শাফিকুল ইসলাম এবং তাঁদের বড় ছেলে। বর্তমানে তাঁরা স্থানীয় একটি হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ঢাকার নর্থ শ্যামলী এলাকাসহ স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের