রান্নার পর গরুর লাল মাংস হয়ে গেল সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির রাঁধুনি

শুক্রবার,

২৪ জুলাই ২০২৬,

৮ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

২৪ জুলাই ২০২৬,

৮ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

রান্নার পর গরুর লাল মাংস হয়ে গেল সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির রাঁধুনি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৬, ২৩ জুলাই ২০২৬

আপডেট: ২২:২৬, ২৩ জুলাই ২০২৬

Google News
রান্নার পর গরুর লাল মাংস হয়ে গেল সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির রাঁধুনি

খুলনার পাইকগাছায় রান্না করার সময় গরুর মাংসের রং লাল থেকে সবুজ হয়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে এমনটি দেখতে পান আয়োজকরা। পরে রান্না করা মাংসের কড়াই নিয়ে থানায় হাজির হন রাঁধুনি।

জানা গেছে, মডার্ন বেকারি নামে স্থানীয় একটি কারখানার শ্রমিকরা পিকনিকের জন্য বুধবার সকালে বাজার থেকে মাংস কিনে আনেন। দুপুরে ওই মাংস রান্নার সময় রং পরিবর্তন হতে শুরু করে। ধীরে ধীরে তা লাল থেকে সবুজ রং ধারণ করে। এ সময় রাঁধুনির হাঁকডাকে অন্যরা সেখানে উপস্থিত হয়ে বিস্মিত হয়ে পড়েন। 

কারখানার কর্মচারী লিটন হোসেন জানান, পিকনিকের জন্য তারা সকালে পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকানে মাংস কিনতে যান। সে সময় দোকানে মাংস না থাকায় তিনি বাড়ি থেকে ফ্রিজে রাখা মাংস এনে দেন। এরপর পিকনিকের জন্য বাজার-সদাই করে যথারীতি কড়াইতে মাংস রান্না শুরু করেন তিনি। রান্নার প্রায় অর্ধেক শেষ হওয়ার পর দেখতে পান, মাংসের স্বাভাবিক লালচে রং পরিবর্তন হয়ে সবুজ রং ধারণ করেছে। বিষয়টি দেখে তারা মাংসসহ কড়াইটি নিয়ে প্রথমে মাংস বিক্রেতা ইসমাইলের দোকানে যান। পরে মাংস নিয়ে থানায় হাজির হন।

স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন জানান, ঘটনা জানাজানি হওয়ার পর উৎসুক মানুষ ভিড় করে সেখানে। মাংস রান্নার পর কী কারণে সবুজ হয়েছে- এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয় এলাকায়। অনেকেই ধারণা করছেন, বিস্কুট কারখানার কোনো কেমিক্যাল রান্নার সময় কড়াইতে পড়ে। আবার অনেকের ধারণা, পচা মাংস দীর্ঘদিন ফ্রিজে রাখার ফলে রান্নার পর রং পরিবর্তন হয়েছে।

মাংস বিক্রেতা ইসমাইল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ভালো মাংসই বিক্রি করেছি। মাংসে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি। তারা হয়তো রান্নার সময় অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করেছেন। আমার দোকান থেকে আরও অনেকেই মাংস কিনে নিয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ এমন অভিযোগ করেননি।’

পাইকগাছা থানার ওসি জুলফিকার আলী বলেন, বুধবার দুপুরে কয়েকজন একটি কড়াইয়ে মাংস নিয়ে থানায় আসেন। রান্নার পর মাংসের রং সবুজ হওয়ায় তারা মৌখিকভাবে মাংস বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ করেন। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিতে বললে তারা মাংসের কড়াই নিয়ে চলে যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের