অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে ভারত

শুক্রবার,

০৫ জুন ২০২৬,

২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুক্রবার,

০৫ জুন ২০২৬,

২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ৫ জুন ২০২৬

Google News
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে ভারত

ভারতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (৫ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ভারতে কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করলে, তিনি বাংলাদেশি হোন বা অন্য কোনো দেশের নাগরিক, ভারতীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রণধীর জয়সওয়াল জানান, অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য তথ্য বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করা হয়।

তিনি বলেন, এ ধরনের অনেক আবেদন এখনও বাংলাদেশের কাছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসব আবেদন দ্রুত যাচাই ও নিষ্পত্তি করা হলে ভারতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।

ভারতীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মাস পর্যন্ত সন্দেহভাজন প্রায় তিন হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীর নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত আবেদন বাংলাদেশের কাছে অপেক্ষমাণ ছিল।

এর আগে গত মে মাসেও এক সংবাদ ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত ২ হাজার ৮৬২টি আবেদন বাংলাদেশের কাছে ঝুলে আছে। এর মধ্যে কিছু আবেদন পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

ভারতের দাবি, এসব আবেদন দ্রুত নিষ্পত্তি হলে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের