নিখোঁজ হওয়া তিন কিশোরীকে তিনদিন পর উদ্ধার

শনিবার,

০৬ জুন ২০২৬,

২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শনিবার,

০৬ জুন ২০২৬,

২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

নিখোঁজ হওয়া তিন কিশোরীকে তিনদিন পর উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৬, ৫ জুন ২০২৬

Google News
নিখোঁজ হওয়া তিন কিশোরীকে তিনদিন পর উদ্ধার

রাজধানীর পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত গভীর রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার এক ব্যক্তি থানায় এসে জানান, তার মেয়ে আগের দিন বিকেলে তার বান্ধবী ও তার ছোট বোনকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। ওই ঘটনায় তিনি পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিখোঁজ অপর দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ জিডি করা হয়। এরপর পল্লবী থানা-পুলিশ তিন কিশোরীর সন্ধানে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজধানীর আগারগাঁও এলাকার একটি কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে তার এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করতে পরিবার থেকে বাধা দেওয়া হতো। এ কারণে পূর্বপরিকল্পনা অনুযায়ী গত সোমবার দুপুরে সে তার মাকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করে। 

এরপর ওই শিক্ষার্থী নগদ অর্থ, স্বর্ণালংকার ও কিছু কাপড়চোপড় নিয়ে তার ছোট বোনকে সঙ্গে করে বাসা থেকে বেরিয়ে যায়। পরে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ভাড়া বাসায় ওঠে।

পল্লবী থানা-পুলিশ জানায়, উদ্ধারের পর তিন কিশোরীকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের