আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস

শুক্রবার,

০৫ জুন ২০২৬,

২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুক্রবার,

০৫ জুন ২০২৬,

২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৩, ৫ জুন ২০২৬

Google News
আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে আরও একটি বাসডুবির ঘটনা ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।

ঘাট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এস বি পরিবহন নামের বাসটি দৌলতদিয়া ঘাটের ৭নং পন্টুন দিয়ে করবি ফেরিতে উঠার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি ফেরির পেছনের ডালা অতিক্রম করে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের ওই বাসটি দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক আলামত ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, পন্টুনে বাসটি ওঠার পরপরই যাত্রীদের নামানো হচ্ছিল, যার ফলে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।"

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, বাসে কোনো যাত্রী ছিল না। চালক, হেলপারসহ তিনজন ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ নিখোঁজ হয়েছে এমনটি জানা যায়নি। বাসটি উদ্ধারে তৎপরতা চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের