রাজধানীর রায়েরবাজারে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

রাজধানীর রায়েরবাজারে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
রাজধানীর রায়েরবাজারে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাজারীবাগ থানা পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে এক তরুণ তাকে হত্যা করেছে। ওই তরুণকে খুঁজছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে।

বিন্তি রায়েরবাজার হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। হাজারীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। মেয়েকে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কান্নাকাটি আর ছোটাছুটি করছিলেন বেল্লাল হোসেন ও তাঁর স্ত্রী নাদিয়া। ব্যবসায়ী বেল্লাল বলেন, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলকে নিয়ে বাইরে যায়। এর কিছুক্ষণ পর  হইচই শুনে বাসার নিচে নেমে দেখেন কে বা কারা তার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে। দ্রুত তাকে শিকদার মেডিকেলে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেলে আনা হয়। রায়েরবাজারে হায়দার হোটেলের গলিতে পাঁচতলা একটি ভবনের পঞ্চম তলায় তাদের বাসা। দুই ছেলেমেয়ের মধ্যে বিন্তি ছিল বড়। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটায়।

নাদিয়া সাংবাদিকদের বলেন, ‘রাতে বিন্তি ও তার ভাই নাবিল নিচে নামে। সবজি কিনে বোনকে বাসার নিচে এগিয়ে দিয়ে নাবিল মসজিদে চলে যায়। এরপর হইচই শুনে নিচে নেমে দেখি, বিন্তিকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে।’ সিয়াম নামে এক তরুণ বিন্তিকে কুপিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন নাদিয়া। তিনি বলেন, ‘তিন-চার বছর আগে থেকে সিয়াম মোবাইলে বিরক্ত করত বিন্তিকে। এক দিন আমি সিয়ামকে মোবাইল ফোনে বকাবকি করি। আজ আমার মেয়েকে মেরে ফেলেছে। মেয়ে হত্যার বিচার চাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বিন্তির কাঁধে ও পিঠে একাধিক জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান সমকালকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে এই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। জড়িত তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের